প্রফেসর মোঃ শফিকুল ইসলাম-এর বাণী

প্রফেসর মোঃ শফিকুল ইসলাম
অধ্যক্ষ, দর্শনা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম জনপদের ঐতিহ্যমন্ডিত চুয়াডাঙ্গা জেলার দর্শনা নামক স্থানে দর্শনা সরকারি কলেজ অবস্থিত। ১৯৬৯ সালের সময়ের প্রয়োজনে ৩. ৫২৫ একর জমির উপর দর্শনার ২৮ জন ইক্ষু চাষীদের আর্থিক সহায়তায় এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। জমি দাতা তৎকালীন চেয়ারম্যান, আকবরী বেগম, ওসমান মন্ডল, জামাল উদ্দিন ,হরিয়া বেগম ,শেখ বশির উদ্দিন, মোহাম্মদ আজিজুল ইসলাম ,মোঃ জহির উদ্দিন ,মোহাম্মদ মহসিন আলী, মোঃ শামসুল আলম, মোহাম্মদ মোয়াজ্জেন হোসেন, মোঃ মমিনুল ইসলাম, মহিদুল ইসলাম, ভ.মোঃ জহিরুল ইসলাম, মোহাম্মদ তুজাম্মেল হোসেন, তাহের উদ্দিন খান, নুরুল ইসলাম খান, মোঃ আবুল হোসেন সরদার, একাব্বার আলী সরদার, মোঃ হুজুর আলী সরদার, আবু বকর সরদার, মিয়াজান সরদার, ওমর আলী সরদার, মোঃ ফতেয়াল মল্লিক, আমির হোসেন সরদার, আনোয়ার হোসেন সরদার, মোঃ বানত আলী , আনসার আলী বিশ্বাস প্রমুখ ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠা কাল থেকে এ জেলার অন্যতম ও ঐতিহ্যবাহী শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে আসছে। এই কলেজটি ১৯৭৩ সালে পূর্ণাঙ্গ ডিগ্রী কলেজে রূপান্তরিত হয়। বর্তমান এ কলেজে নয়টি সাবজেক্টে অনার্স সহ প্রায় ৫ হাজারের অধিক শিক্ষার্থী লেখাপড়া করছে। এই কলেজে ছয়টি সুস্থ ভবন একটি লাইব্রেরী একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব দুটি সাইকেল স্টান্ট ও একটি মসজিদ নির্মাণাধীন একটি মঞ্চ আছে ।উচ্চশিক্ষায় এই কলেজের শিক্ষার্থীদের জাতীয় খেলাধুলা সংস্কৃতির চর্চারসহ ১৯৭১ সালের শিক্ষকদের আত্মদান বিশেষভাবে স্মরণীয়। এই কলেজের বর্তমান ও ভবিষ্যতের শিক্ষার্থীবৃন্দ তাদের স্ব-স্বকর্ম প্রচেষ্ট সততা এবং কর্তব্য নিষ্ঠার দ্বারা এ জাতিকে উন্নত পর্যায়ে নিয়ে যাবে নিঃসন্দেহে কথা বলা যেতে পারে।

প্রফেসর মোঃ শফিকুল ইসলাম-৭৯৯৯
অধ্যক্ষ
দর্শনা সরকারি কলেজ, চুয়াডাঙ্গা ।